শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া অঞ্চলে গুড়িয়া হিমুল এলাকায় বিরল দৃশ্যের সাক্ষী হল এলাকাবাসীরা। স্থানীয় এক ব্যক্তির ঘরের ভিতরে অজগর দেখে প্রথমে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে। তবে ভয় কাটতে না কাটতেই কৌতূহলই জায়গা নেয় সবার মনে। কেউ কোথাও থেকে ছুটে আসছে, কেউ ছবি তুলছে, আবার কেউ ভিডিও করে রাখছে। মুহূর্তে ভিড় জমে যায় ঘটনাস্থলে।
অজগরকে ঘিরে তুমুল আলোচনা শুরু হলেও এলাকাবাসীরা শেষ পর্যন্ত সচেতনতার পরিচয় দেন। স্থানীয় এক ব্যক্তি কৌশলে বিশাল আকৃতি অজগর ধরে বনদপ্তরকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে বন দপ্তর গেলে স্থানীয়রা বনদপ্তর এর হাতে সাপটিকে তুলে দেয়। জানা যায় উদ্ধার হওয়া অজগরটি প্রায় সাত ফিটের। পরবর্তীতে অজগরটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানাই বন দপ্তরের কর্মীরা।
