বছরের শেষ দিনে শিলিগুড়িতে শীতের দাপট কম, ঝলমলে আকাশে সূর্যের দেখা পেয়ে স্বস্তিতে শহরবাসী

বছরের শেষ দিনে শহর শিলিগুড়িতে কিছুটা কমলো শীতের পারদ। টানা কয়েকদিনের কনকনে ঠান্ডার পর বুধবার সকাল থেকে ঝলমলে আকাশ ও উজ্জ্বল সূর্যের দেখা মিলতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী। রাতের দিকে হালকা ভারী ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক থাকায় জনজীবনে ফিরেছে স্বাভাবিক ছন্দ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকায় দিনের বেলায় সূর্যের তাপ অনুভূত হচ্ছে। ফলে গত কয়েক দিনের তুলনায় শীতের প্রকোপ কিছুটা কমেছে।

সকালে শহরের বিভিন্ন প্রান্তে রোদ পোহাতে দেখা যায় মানুষকে। পাশাপাশি স্বাভাবিক রয়েচ্ছে যান চলাচল ও বাজারহাটের পরিস্থিতি।

উল্লেখ্য, এর আগে কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার দাপটে নাজেহাল হয়েছিলেন শহরবাসী। মঙ্গলবার ভোরে শিশির বৃষ্টির সঙ্গে তীব্র শীতের কারণে সারাদিন কাজে বেরোনো কর্মজীবী মানুষদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

যদিও এদিনের আপাতত স্বস্তি মিলছে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন বছরের শুরুতে ফের শীতের দাপট বাড়তে পারে।