ধর্মীয় ভ্রমণে দারুণ সুবিধা: ৪ জ্যোতির্লিঙ্গ ঘোরার নতুন IRCTC প্যাকেজ, বাজেট মাত্র ১৯ হাজার

পুণ্যার্থীদের জন্য একটি সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে IRCTC। এই ৯ দিনের বিশেষ প্যাকেজের নাম দেওয়া হয়েছে ‘৪ জ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অব ইউনিটি যাত্রা।’

ট্যুরের মূল আকর্ষণ:

  • ৪টি জ্যোতির্লিঙ্গ: উজ্জৈনের মহাকালেশ্বর, ওমকারেশ্বর, দ্বারকার নাগেশ্বর এবং ভেরাভলের সোমনাথ মন্দির।
  • অন্যান্য স্থান: স্ট্যাচু অব ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেল জুলজিক্যাল পার্ক, ভ্যালি অব ফ্লাওয়ার্স, এবং দ্বারকাধীশ মন্দির দর্শন।

খরচ (প্রতিজন):

  • স্লিপার ক্লাস: ১৯,৫৫৫ টাকা
  • ৩ এসি ক্লাস: ২৭,৮১৫ টাকা
  • ২ এসি ক্লাস: ৩৯,৪১০ টাকা

যাত্রা পথ: ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনটি পঞ্জাবের অমৃতসর থেকে যাত্রা শুরু করবে। এটি উজ্জৈন, ওমকারেশ্বর, স্ট্যাচু অব ইউনিটি, দ্বারকা এবং ভেরাভাল ঘুরে নবম দিনে ফের অমৃতসরে ফিরে আসবে। এই প্যাকেজে থাকা-খাওয়া এবং পরিবহণের সমস্ত খরচ অন্তর্ভুক্ত। বিস্তারিত তথ্যের জন্য IRCTC-এর ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।