জলপাইগুড়ির ফকোটিয়া মোড়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। গজলডোবার দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ঢুকে পড়ে একটি মোমোর দোকানে।
ঘটনার সময় দোকানের সামনের টেবিলে বসে খাবার খাচ্ছিলেন কয়েকজন। হঠাৎ গাড়িটি টেবিলে ধাক্কা মারে, যার ফলে দু’জন গুরুতরভাবে আহত হন। জানা গেছে, আহতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার রয়েছে।
স্থানীয়রা তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। পুলিশ গাড়িটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
