ভোটের আগে শিলিগুড়িতে আ*গ্নেয়াস্ত্রসহ যুবক গ্রে*প্তার

নির্বাচনের প্রাক্কালে শহরে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

 রাতের শহরের শিলিগুড়ির চম্পাসারি মোড় সংলগ্ন স্টেট গেস্ট হাউজের কাছে অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ।

 তার কাছ থেকেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। ধৃতের নাম রোহিত দাস। তার বাড়ি সমন নগর এলাকায় বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, সমন নগর থেকে ভাড়ার টোটো করে সে শিলিগুড়ি জংশন এলাকায় যাচ্ছিল ও সেখানেই আগ্নেয়াস্ত্রটি কারও হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল।

 যদিও আগ্নেয়াস্ত্রটি সে কোথা থেকে পেল ও কাকে ডেলিভারি করতে যাচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।