গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য শিলিগুড়ি থানার পুলিশের। টিকিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এমডি কালাম নামের এক যুবক আনুমানিক ৩০ বছর বয়েস। জানা গেছে, সে ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ।
