নির্বাচন প্রাক্কালে ডাবগ্রাম- ফুলবাড়িতে শক্তি বাড়াল তৃণমূল, বিজেপি ছেড়ে যোগ ৩০ যুবকের

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ছবি সামনে আসছে। এবার ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ডাবগ্রাম দুই-বি অঞ্চলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল প্রায় ৩০ জন যুবক।

ব্লক যুব তৃণমূল সভাপতি অমিত ঝা ও অঞ্চল সভাপতি ধীরাজ রায়ের নেতৃত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। নবাগতদের স্বাগত জানিয়ে নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূলে যোগদান করেছেন।

অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই দলবদলের এই প্রবণতা আরও বাড়তে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।