বর্ষবরণের আগে এই তীব্র শীত শহর জীবনকে প্রায় কাবু করে ফেলেছে

ডিসেম্বরের শেষে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়লো শীত। কয়েকদিন ধরেই বিশেষত শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ আশেপাশের বিভিন্ন জেলায় ঠান্ডা পড়েছে। ঘন কুয়াশা এবং হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে, যা মরশুমের শীতলতম দিনের রেকর্ড গড়েছে। অন্যদিকে ঠান্ডা থেকে বাঁচতে শহরের বিভিন্ন এলাকায় আগুন পোহাচ্ছেন মানুষ।

শুধু শহরবাসী নয় উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনস্থলে বেড়াতে আসা পর্যটকরাও শিলিগুড়িতে ভিড় জমাচ্ছেন।ঠান্ডা উপভোগ করছেন মানুষ। বর্ষবরণের রাতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।