প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। খুব শীঘ্রই এই রেজাল্ট ফল প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ওই দিনই পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। এদিকে উচ্চ মাধ্যমিক নিয়ে এখনও চূড়ান্ত তারিখ না জানা গেলেও মে মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। মে মাসের ১৫ তারিখে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে।

যদিও এই বিষয়ে এখনও পশ্চিমবঙ্গ বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল ২ মে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল ৮ মে।