নকশালবাড়ির মেরিভিউ চা-বাগানে শনিবার এক হাতি শাবকের মৃতদেহ উদ্ধার। বাগানের ম্যানেজারের নজরে আসে মৃত হাতিশাবকটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগডোগরা বন দপ্তরকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মী। বন দপ্তর সূত্রে প্রাথমিক অনুমান, দুই পূর্ণবয়স্ক হাতির মধ্যে লড়াইয়ের সময় মাঝখানে পড়ে মৃত্যু হয়েছে ওই হস্তিশাবকের। মৃত শাবকের বয়স আনুমানিক দুই থেকে তিন মাস বলে জানা গিয়েছে।
বনকর্মীরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেঙ্গল সাফারিতে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে। বন দপ্তর ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
