দেশব্যাপী ২৪ ঘণ্টার বনধ ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো শিলিগুড়ির হিলকার্ট রোড। বনধ সমর্থকদের মিছিল চলাকালীন আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে এক পুলিশ কর্মীর টুপি খুলে নেয় উত্তেজিত বনধ সমর্থকরা।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় আরও পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, মূল্যবৃদ্ধি ও শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে দেশজুড়ে এই বনধ ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বনধের প্রভাব পড়লেও হিলকার্ট রোডে এই ঘটনায় প্রশাসনিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।
