কমিশনের তরফে কড়া নির্দেশ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। এসআইআর-এর শুনানি পর্ব শেষ হতে না হতেই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের।

৭ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। জানা গেছে মুখ্য সচিব কে পদক্ষেপ নেওয়ার জন্য নবান্নে চিঠিও দিয়েছে নয়া দিল্লি। এই সাত আধিকারিকই বাংলার এসআইআর-এর কাজে নিযুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ এনেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন থেকে নবান্নে যে চিঠি পাঠানো হয়েছে তাতে আধিকারিকদের নাম এবং কর্মস্থলের কথা উল্লেখ করেছেন নির্বাচন কমিশন। দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের জেলা থেকে সাসপেন্ড হওয়া তিন আধিকারিক। একজন হলেন সামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, ফারাক্কার এইআরও নীতিশ দাস এবং সুতির এইআরও শেখ মুর্শিদ আলম। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে এইআরও ডালিয়া রায় চৌধুরীকে। দক্ষিণ ২৪ পরগনার দুইজন আধিকারিকেরও নাম আছে এই তালিকায়।