সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমেই উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “উত্তরবঙ্গ আজ অসহায়। এই সরকারের কাছ থেকে মানবিকতার আশা করা বোকামি।
তিনি আরও বলেন, “ ডুয়ার্সের বনজ সম্পদ কেটে নিয়ে গেছে, নদী থেকে বালি তোলা হয়েছে নির্বিচারে—আর এই সরকারের প্রশাসন চুপচাপ দেখেছে। আজ উত্তরবঙ্গের এই বিপর্যয়ের দায় পুরোপুরি রাজ্য সরকারের।”
বিজেপি রাজ্য সভাপতি জানান, কেন্দ্র ইতিমধ্যেই পরিস্থিতির উপর নজর রাখছে। “এখানে মানুষ ভেসে যাচ্ছে বন্যায়, আর কলকাতায় চলছে কার্নিভাল। এই বৈপরীত্যই বলে দিচ্ছে সরকার কতটা সংবেদনহীন বললে কটাক্ষ করেন।”
শমীক ভট্টাচার্যের উত্তরবঙ্গ কর্মসূচিতে বাগডোগরা বিমানবন্দরে নেমে নাগরাকাটার উদ্দেশে রওনা দেন। জানা যায়, নাগরাকাটা, ধূপগুড়ির, আঠারোখাইয়ের হয়ে ফের বাগডোগরায় ফিরে এসে এদিনই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
অন্যদিকে, সোমবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসও উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে।
