সবুজ বাঁচাও, সবুজ দেখাও — শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে মহাসাড়ম্বরে বনমহোৎসব ২০২৫ উদযাপন

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও বনদফতর ও জেলা বনমহোৎসব কমিটির সহযোগিতায় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সোমবার আয়োজিত হল বনমহোৎসব ২০২৫।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার সি সুধাকর, এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গার, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহাকুমা সভাধিপতি অরুণ ঘোষ, মুখ্য বনপাল ড. কণা তালুকদার, প্রধান মুখ্য বনপাল রাজেশ যাদব, মহাকুমা শাসক অবধ সিংহল সহ বহু বন আধিকারিক ও রেঞ্জার।

মেয়র গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বেঙ্গল সাফারি উত্তরবঙ্গের গর্ব। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বেঙ্গল সাফারির মূল ফটকের কাছে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চুরি ও ছিনতাই রুখতে পুলিশের বাইক পেট্রোলিংও চালু থাকবে।

পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর — শীঘ্রই বেঙ্গল সাফারিতে নতুন চারটি সিংহ শাবক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

সবুজ রক্ষার বার্তা পৌঁছে দিতে ও পরিবেশ সচেতনতাকে আরও ছড়িয়ে দিতে এবারের বনমহোৎসব হয়ে উঠল এক অনন্য উদাহরণ — “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও।”