গভীর রাতে মোর বাজার এলাকায় বড়সড় ডাকাতির ছক বানচাল করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, রাত আড়াইটে নাগাদ পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯ জন দুষ্কৃতীকে আটক করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ধারালো অস্ত্র, যা থেকে স্পষ্ট ডাকাতির প্রস্তুতি চলছিল। এরপরেই নয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম—আকাশ সাহানি, সূর্য রায়, দেবু রায়, কেশব ঘোষ, ভারত বর্মন, এমডি আলম, কৃষ্ণা তামাং, বিকি বর্মন ও রাত। পুলিশ সূত্রে আরও খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ডাকাতির উদ্দেশ্যেই তারা ওই এলাকায় একত্রিত হয়েছিল।
জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে সাথে এদের মধ্যে বেশ কয়েকজন অতীতেও গ্রেফতার হয়েছে।
এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
