শিলিগুড়ি সুকান্তনগরে ধর্মীয় আবেগে রথযাত্রা, প্রভুর কাছে বিশ্বশান্তির বার্তা

শুক্রবার শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগরে সুকান্ত স্পোর্টিং ক্লাব তথা সুকান্তনগর সার্বজনীন রথযাত্রা কমিটির উদ্যোগে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মহা ধুমধাম করে আয়োজিত এই রথযাত্রা শুরু হয় প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে পুজোর মাধ্যমে।

এদিনের রথযাত্রা শুধু এক ধর্মীয় উৎসব নয়, ছিল বিশ্বশান্তির বার্তা দেওয়ার এক আধ্যাত্মিক প্রয়াসও। প্রভুর রথ শোভাযাত্রা ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। স্থানীয় মানুষের মধ্যে ছিল উৎসাহ ও ভক্তিভাব।

এই রথযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পরিষদ দুলাল দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ ভক্তবৃন্দ। ধর্মীয় আবহে মোড়া এই অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকাজুড়ে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।