রাজবংশী কামতাপুরী সমাজের প্রাণপুরুষ ও সমাজ সংস্কারক মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি বসানোর দাবি ছিল বহু দিনের। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে। শিলিগুড়ির পার্শ্ববর্তী গোড়ামোড় এলাকায় অনুষ্ঠিত হল মূর্তি উন্মোচনের ভিত্তিপুজো।
এই উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী জি.পি. কানাডিয়া। গোড়ামোড় স্বামী ধরিবানন্দ ক্লাব ঘরে অনুষ্ঠিত এই ভিত্তিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সভাপতি দিলীপ রায়, সহ-সভাপতি, জেলা পরিষদ সদস্য মনীষা রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
জি.পি. কানাডিয়া জানান, “ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির প্রায় ৭৫ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মূর্তি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।”
স্থানীয়দের মধ্যে এই উদ্যোগে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। তাঁদের মতে, “এটি কেবল একটি মূর্তি নয়, বরং রাজবংশী সমাজের আত্মপরিচয় ও গর্বের প্রতীক।”
