বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তবে টানা ভারী বর্ষণে প্যান্ডেল তৈরির কাজ কিছুটা মন্থর হলেও উৎসবের আবহে ভাটা পড়েনি। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আগমনী বার্তা নিয়ে শহরের বিভিন্ন ক্লাবে জোর কদমে চলছে পুজো প্যান্ডেল তৈরির কাজ।
এদিন শিলিগুড়ির একাধিক পুজো প্যান্ডেল পরিদর্শনে যান শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর। দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি পুজো উদ্যোক্তারা নিয়ম মেনে প্রস্তুতি নিচ্ছেন কিনা তাও খুঁটিয়ে পর্যালোচনা করেন তিনি।
কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। শিলিগুড়ির উল্লেখযোগ্য কয়েকটি পুজো প্যান্ডেল ঘুরে দেখেন তারা।
পুলিশ কমিশনার জানান, “দুর্গাপুজো অন্যতম বৃহৎ উৎসব। তাই দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।”
