শহরে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের দেদার ব্যবসা চলছিল খালপাড়ার একটি গোডাউনে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তৎপর হয় শিলিগুড়ি পুর নিয়ম। অভিযানে নেমে পুরকর্মীরা হাতেনাতে আটক করে প্লাস্টিক বোঝাই একটি ভ্যান। ভ্যান থেকে উদ্ধার হয় প্রায় তিন কুইন্টাল প্লাস্টিক ক্যারিব্যাগ।
অভিযুক্ত ব্যবসায়ী প্রথম থেকেই পুর কর্মীদের সঙ্গে অসহযোগিতা করে বললে অভিযোগ। এরপর গোডাউনটির তালা ভাঙা সম্ভব না হওয়ায় পরে পুলিশের উপস্থিতিতে গ্যাস কাটার দিয়ে গোডাউনের শাটার খোলা হলে চমকে ওঠেন সকলে। ভেতর থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে ৭ টন অবৈধ প্লাস্টিক ক্যারিব্যাগ। সব প্লাস্টিক বাজেয়াপ্ত করেছে পুর নিয়ম।
পুর নিয়মের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়।
