আসন্ন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার বিজেপি কার্যালয়ে ওবিসি মোর্চার সাংগঠনিক বৈঠক হয়। সংগঠনের নেতা সুব্রত কর বলেন এই দিন মন্ডল সভাপতি ও পদাধিকারীদের নিয়ে এই বৈঠক হয় আগামী ২৯ তারিখ কলকাতায় বিশাল সমাবেশ হবে। এদিনের আলোচনা সভায় মূলত বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের কথা তুলে ধরা হয় তাছাড়াও ওবিসি সংরক্ষণ নিয়ম আলোচনা হয়। জানান আগামী দিনে আন্দোলন আরো তীব্রতর হবে। শুধু তাই নয় এই ওবিসি মোর্চা বাদেও আরো সাতটি মোর্চা এবং মূল সংগঠনও কলকাতা চলো যাত্রায় কলকাতার ধর্মতলা মোড়ে সামিল হবে বলে জানান।
Related Posts
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধায়ক পুত্রের
জেলা তৃণমূল যুব কংগ্রেস সহ সভাপতি তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারির পুত্র চিকিৎসক হীরকজ্যোতি অধিকারী হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করলেন। জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তিনি নিজে বাড়িতে তার বাবার সাথে বসে ছিলেন। হঠাৎ করে হীরকজ্যোতি অধিকারী…
কোচবিহারের জেলা বিজেপি পার্টি অফিসে বিজয়া সম্মেলনি
দুর্গাপূজো শেষ ,চলছে বিজয় সম্মেলনে। এই বিজয়া সম্মেলনিকে সামনে রেখে কোচবিহারের বিজেপি জেলা পার্টি অফিসে দেখা গেল একাধিক নেতা কর্মীদের ভিড় উপস্থিত দেশের স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক, বিজেপির জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এবং অন্যান্য বিধায়কেরাও,সেই…
ডাকাতির ছক কষার আগেই গোসানিমারিতে ধৃত ডাকাত দল
ডাকাতির ছক কষার আগেই গোসানীমারী শাল বাগানে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার দুপুর একটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এমনটাই জানান। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ গোপন সূত্রের…
