উচ্চ নম্বর পেয়েও ইন্টারভিউ কল নয়! উত্তরকন্যা অভিযানে ৫ দফা দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীরা

এসএসসি পরীক্ষায় পূর্ণমান কিংবা উচ্চ নম্বর পেয়েও ইন্টারভিউর ডাক নেই—এই অভিযোগে ফুঁসছে ২০২৫ সালের চাকরিপ্রার্থীরা। বুধবার শিলিগুড়ির জলপাই মোরে থেকে তিনবাত্তি মোড়ে জমায়েত হন শতাধিক ‘ফ্রেশার’ চাকরিপ্রার্থী।

চাকরিপ্রার্থীদের দাবি, পরীক্ষায় অনেকেই উচ্চ নম্বর পেয়েছে। তা সত্ত্বেও ইন্টারভিউ তালিকায় নাম নেই। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন তাঁরা।

প্রতিবাদী প্রার্থীরা এদিন ৫ দফা দাবিতে উচ্চ নম্বর পাওয়া পরীক্ষার্থীদের অবিলম্বে ইন্টারভিউ জন্য ডাকতে হবে।নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রেখে সময়সীমা নির্দিষ্ট করতে হবে সহ মোট ৫ দফা দাবিতে সরব হয়।

এদিন জলপাই মোড় থেকে তিনবাত্তি হয়ে উত্তরকন্যা যাওয়ার পথে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের। চাকরিপ্রার্থীদের অভিযোগ পূর্ণমান পেয়েও যদি ডাক না পাই, তাহলে এত বছরের প্রস্তুতি কেন?”