শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র একটি নামি নামির মলে গড়ে ওঠা একাধিক অবৈধ নির্মাণ অবশেষে ভাঙল শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার পুরনিগমের বিল্ডিং সেল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকেরা মলে পৌঁছে ভাঙচুর অভিযান শুরু করে। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, মলের ভিতরে লিফট ও বাকি অংশ নির্মাণ আইন না মেনে বেআইনিভাবে সম্প্রসারণ হয়। মল চত্বরে তৈরি করা হয়েছিল অতিরিক্ত কাঠামো, লিফট শ্যাফট সাথে কিছু কাঠামোতে দমকলের ছাড়পত্রও ছিল না।
পুরনিগমের মেয়র গৌতম দেব আগেই জানিয়েছিলো শহরে অবৈধ নির্মাণ বরদাস্ত নয়।
