সিপিআইএম এর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন সিপিআইএম নেতা মোঃ সেলিম। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মণিপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনা এবং এক মহিলাকে নগ্ন করে ঘোরানোর বিষয়ে বিজেপি বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, “বিজেপির ডাবল ইঞ্জিন অর্থাৎ মণিপুরে বিজেপি সরকার এবং কেন্দ্রে বিজেপির সরকার সেই জায়গায় মণিপুরে হিংসার ঘটনায় মনিপুর জ্বলছে। আড়াই মাস আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আজ ভাইরাল হওয়াতে কেন্দ্রীয় সরকার সেই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছে কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোন শাস্তি নেই। আড়াই মাস ধরে বিষয়টিকে চাপিয়ে রাখা হয়েছে।”
মণিপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহম্মদ সেলিম
