পাকা রাস্তা তৈরীর শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়।সোমবার রাজগঞ্জ ব্লকের সুখানি পঞ্চায়েতের ধুনদিপাড়া মসজিদ থেকে ভোলাপাড়া পিডব্লিউডি রোড পর্যন্ত পায় দেড় কিলোমিটার নতুন রাস্তার তৈরীর শিলান্যাস করলেন বিধায়ক।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় ৮৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হবে।এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্লক সভাপতি শেখ উমর ফারুক, অঞ্চল সভাপতি ইজরাইল হক, ফরজান আলী সহ অন্যান্যরা।
এদিন বিধায়ক খগেশ্বর রায় বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী আজ পূরণ হল।এই রাস্তা তৈরি হলে বেশকয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবে বলে জানান তিনি।

You must be logged in to post a comment.