জীবিত তৃণমূল কাউন্সিলর SIR তালিকায় ‘মৃত’! শ্মশানে গিয়ে অভিনব প্রতিবাদ…

জীবিত তৃণমূল কাউন্সিলর এসআইআর খসড়া তালিকায় মৃত! তার জেরে শ্মশানে গিয়ে হল অভিনব প্রতিবাদ। দিব্য জীবিত, অথচ খসড়া তালিকায় মৃত ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে। এসআইআর নিয়ে বারবার নানা মহলে আপত্তি তোলা হয়েছিল। তা গিয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত। আজ, ১৬ ডিসেম্বর, এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ। তা নিয়েও উত্তাল জেলা থেকে শহর। আর তারই মধ্যে এই কাণ্ড।জীবিত তৃণমূল কাউন্সিলর এসআইআর খসড়া তালিকায় মৃত! তার জেরে শ্মশানে গিয়ে হল অভিনব প্রতিবাদ। দিব্য জীবিত, অথচ খসড়া তালিকায় মৃত ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে। নির্বাচন কমিশনের মৃত ও স্থানান্তরিতদের তালিকায় মৃত হিসেবে নাম প্রকাশিত হয়েছে ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে’র। যা নিয়ে তুমুল হইচই পড়েছে ডানকুনি এলাকায়। এদিন বাতিলের তালিকা নিজের নাম মৃত দেখার পরে নিজে পায়ে হেঁটেই কালিপুর শ্মশানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর সূর্য দে, সঙ্গে ছিলেন তাঁর সহকর্মীরা। সূর্যের দাবি, ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে, তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার করুন। নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে তৃণমূল আগে থেকেই অভিযোগ করেছিল। তাদের দাবি ছিল, মানুষকে হয়রান করার জন্য এসব করা হচ্ছে। বৈধ ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আর এই ঘটনা তারই প্রমাণ।