রাজ্য ও কেন্দ্রের শাসক দলের জনবিরোধী নীতির অভিযোগে ১৪ মার্চ শিলিগুড়িতে বামফ্রন্টের জনসমাবেশ

রাজ্য ও কেন্দ্রের শাসক দলের জনবিরোধী নীতির অভিযোগ তুলে আগামী ১৪ মার্চ শিলিগুড়িতে জনসমাবেশের ডাক দিল বামফ্রন্ট। দার্জিলিং জেলা বামফ্রন্টের উদ্যোগে ওইদিন দুপুর ২টায় টিকিয়াপাড়া ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে।

বুধবার অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানান সিপিআই(এম)-এর দার্জিলিং জেলা কমিটির সম্পাদক সমান পাঠক। তিনি অভিযোগ করেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের গোপন আঁতাতের মাধ্যমে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু করে বহু প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।

তিনি আরও বলেন, বিজেপি ও আরএসএসের বিভাজনের রাজনীতি, শ্রমিকবিরোধী লেবার কোড, ১০০ দিনের কাজের অধিকার খর্ব করা ও চা- শ্রমিকদের জমির অধিকার ও ন্যূনতম মজুরি না পাওয়া সহ একাধিক ইস্যুতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

এছাড়াও তৃণমূল সরকারের অপশাসন, দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ও শিলিগুড়ি পুর নিগম ও পঞ্চায়েত স্তরের দুর্নীতির অভিযোগ তুলে বিরুদ্ধেও এই সমাবেশ থেকে সরব হওয়া হবে বলে জানান বাম নেতৃত্ব। এই জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।