টানা বৃষ্টির জেরে ধস নামে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে বিরিকডারা এলাকায়। ফলে ব্যাহত হল পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। ধসের কারণে সড়কপথে আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ি। চরম দুর্ভোগে চালক ও যাত্রীরা।
পাহাড়ে ধসের এই ঘটনা ঘটেছে শুক্রবার, তিস্তাবাজার ও সেবক সংলগ্ন ১০ নম্বর জাতীয় সড়কে। ধসের জেরে রাস্তা একেবারে বন্ধ হয়ে পড়েছে। প্রবল বর্ষণের কারণে মাটি আলগা হয়ে বড় বড় পাথর ও গাছ উপড়ে এসে পড়েছে রাস্তায়। প্রশাসনের তরফে ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধস পরিষ্কারের কাজ।
সিকিমগামী ট্রাক ও পর্যটকদের গাড়িগুলি শিলিগুড়ি, কালিম্পং, বা তিস্তার বিভিন্ন মোড়ে আটকে পড়েছে। বিশেষ করে খাদ্যপণ্য, সবজি, ওষুধ এবং জ্বালানিবাহী ট্রাকগুলির দীর্ঘ সময় ধরে আটকে পড়ায় সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দল ও বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা যৌথভাবে রাস্তা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে কাজ দ্রুত গতিতে এগোবে না বলেই আশঙ্কা। ইতিমধ্যে পর্যটকদের অপ্রয়োজনীয় যাত্রা এড়ানোর পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।
প্রশাসন সূত্রে খবর, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
