উল্টো রথের প্রাক্কালে খুঁটি পুজো সম্পন্ন, ৬৩ বছরে পদার্পণ করল সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি

প্রত্যেক বছরের মতো এবছরও উল্টো রথের প্রাক্কালে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করল শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি। এবছর তাদের পুজো ৬৩ বছরে পদার্পণ করল। সেই উপলক্ষে পুজো কমিটির তরফে আয়োজন করা হয় খুঁটি পুজোর বিশেষ অনুষ্ঠানের।

পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছরের পুজো মণ্ডপের থিম “মাটির টানে”। একদিকে পরিবেশ সচেতনতা, অন্যদিকে শিকড়ের টান—এই দুইয়ের মেলবন্ধনে সাজানো হবে এবারের পুজো মণ্ডপ।

সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি প্রতিবছর অভিনব থিম ও মনোমুগ্ধকর মণ্ডপের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করে এসেছে। এবছরও সেই ধারা বজায় রেখে প্রথম স্থানের লক্ষ্যে মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয়েছে।