শিলিগুড়ি পুরনিগমে তরফে উদ্বোধন করা হল নবনির্মিত প্ল্যাটিনাম জুবিলী ভবন এবং অত্যাধুনিক অধিবেশন কক্ষের। মঙ্গলবার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমে মেয়র গৌতম দেব।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, পুরনিগমের কমিশনার, মেয়র পারিষদের সদস্য, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরনিগমের আধিকারিকরা।ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে ভবন ও অধিবেশন কক্ষের উদ্বোধন করা হয়।
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই অধিবেশন কক্ষে পুরনিগমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, বোর্ড মিটিং এবং আলোচনা সভা করা হবে বলে জানা যায়। এদিন পুরনিগমের অধিবেশন কক্ষের উদ্বোধনের পরপরই নতুন অধিবেশন কক্ষে প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।
