গত কয়েকদিনের বৃষ্টিতে গরমের তীব্রতা কমেছে বাংলায়। কেমন থাকবে উইকেন্ডের আবহাওয়া? শনিবার বৃষ্টির কোনও সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। দু-এক জেলায় আংশিক মেঘলা আকাশ এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি হবে।
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
