বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় রাজ্যকে অবিলম্বে ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে মমতা সরকারকে। বাকিটাও মেটাতে হবে, তবে আগে এই ২৫%। রাজ্য এই বিষয়ে এখনও কোনো পদক্ষেপ শুরু না করলেও যদি সরকার মহার্ঘ ভাতা মেটায় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা কত টাকা হাতে পাবেন এই নিয়ে চলছে চর্চা। সরকারি কর্মচারীদের প্রদত্ত হিসাব অনুযায়ী, গ্রুপ ‘এ’ কর্মচারীদের মাথাপিছু ১৩-১৩.৫ লাখ টাকা বকেয়া ডিএ রয়েছে।
গ্রুপ ‘বি’ কর্মীদের বা ‘এ’ ক্যাটাগরির প্রাইমারি লেভেলের কর্মীদের মাথাপিছু ৯-৯.৫ লাখ টাকা, এবং গ্রুপ ‘বি’ নিম্ন পর্যায়ের কর্মীদের প্রায় ৬ লক্ষ টাকা এবং গ্ৰুপ ‘ডি’র কর্মীদের মাথাপিছু ৩-৩.৫ লাখ টাকার মতো বকেয়া রয়েছে। এর ২৫% তারা দাবি করতে পারেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। হিসেব বলছে, ২৫% বকেয়া মেটাতে গেলে রাজ্যকে এখন দিতে হবে ১০ হাজার ৪০০ কোটি টাকা।
