রান্নার ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান হল নুন। সাধারণ সাদা নুনের তুলনায় রক সল্টের স্বাস্থ্যগুণ বেশি হওয়ায় বর্তমানে এর ব্যবহারিতা বেড়েছে। এটি মূলত খনিজ নুন। পাহাড়ি শিলা থেকে পাওয়া এই নুনে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্কের মতো বিভিন্ন খনিজও আণবিক স্তরে থাকতে পারে। এই খনিজগুলিই শরীরের পক্ষে উপকারী।
পুষ্টিবিদদের মতে, এই সমস্ত উপাদান স্নায়ুর সঙ্কেত পাঠানোর কাজকে আরও সহজ করে তোলে। পেশির সঙ্কোচন-প্রসারণের কাজেও সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্যরক্ষা করে। ঘরোয়া টোটকা হিসেবেও রক সল্ট ব্যবহার করা হয়। এটি খিদে বাড়াতে সাহায্য করে এবং পেটফাঁপা, অম্বল বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কিছুটা নিরাময় করে। হজমের সমস্যায়ও কাজ করে এই নুন। এছাড়া, শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করে রক সল্ট। এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান শরীরে পুষ্টি শোষণ এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সহায়ক।
সাধারণত অপরিশোধিত এবং ন্যূনতম প্রক্রিয়াজাত হওয়ায় রক সল্টকে অনেকেই নুনের প্রাকৃতিক বিকল্প হিসেবে পছন্দ করেন। তবে পুষ্টিবিদদের মতে, রক সল্টে প্রাপ্ত খনিজের পরিমাণ কম হওয়ায় এটিকে পুষ্টির প্রাথমিক উৎস হিসাবে বিবেচনা করা যায় না।
রক সল্ট কীভাবে উপকার করে?
