চলতি মাসেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ ফের মন্দিরের প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
এদিনের পরিদর্শনে মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন এসজেডিএ এর চেয়ারম্যান, দার্জিলিংয়ের জেলাশাসক, পুলিশ কমিশনার, ডিসিপি ট্রাফিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত ও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখেন তারা। পরিদর্শন শেষে মেয়র গৌতম দেব বলেন, মহাকাল মন্দির হলে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম হবে।একদিকে নেপাল অন্যদিকে ভুটান, পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন হওয়ায় দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গেও এই অঞ্চলের যোগাযোগ রয়েছে।এই কারণেই পরিকল্পিতভাবে এই স্থানটিকে মন্দির নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছে।
