শিলিগুড়িতে কুয়োতে ঝাঁপ দিয়ে আ*ত্মহ*ত্যার চেষ্টা বৃদ্ধার, উদ্ধার করল দমকল ও পুলিশ

শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘড় আউটপোস্টের শ্রীমা সরণি এলাকায় বুধবার দুপুরে এক বৃদ্ধা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

জানা গিয়েছে, ৭৫ বছর বয়সী ওই মহিলা বাড়িতে একা ছিলো। সেই সুযোগেই কুয়োতে ঝাঁপ দেয়। ঘটনার পরপরই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ খবর দেন দমকল বিভাগ সাথে আশিঘর আউটপোস্টের পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মী ও পুলিশবাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে কুয়ো থেকে উদ্ধার করা হয় ওই বৃদ্ধাকে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগেও ওই বৃদ্ধা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে চ্ছিলো। মানসিক অবসাদ থেকে এই ধরনের পদক্ষেপ বলে অনুমান করচ্ছে প্রতিবেশীরা।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।