ড্রোন হামলার আশঙ্কায় দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হওয়ায় একটি যাত্রীবাহী ফ্লাইটকে মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হতে হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা Emirates-এর একটি উড়োজাহাজ, যা ভারতের তিরুভনন্তপুরাম থেকে দুবাই এর উদ্দেশ্যে রওনা হয়েছিল, নিরাপত্তাজনিত কারণে গন্তব্যে পৌঁছানোর আগে ফিরে আসে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, দুবাইয়ের আকাশসীমার কাছাকাছি এলাকায় সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনার কারণে বিমান চলাচলে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর ফলে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয় এবং কিছু ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। এমিরেটসের সংশ্লিষ্ট ফ্লাইটটিও তখন আকাশপথে ছিল এবং পরিস্থিতি বিবেচনা করে সেটিকে নিরাপদভাবে তিরুভনন্তপুরম বিমানবন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং কোনো ধরনের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করার পর যাত্রীদের
ড্রোন হামলায় দুবাই বিমানবন্দর সাময়িক বন্ধ, তিরুবনন্তপুরমে ফিরে গেল এমিরেটসের ফ্লাইট
