শ্রাবণ মাসের প্রথম সোমবারে রাজ্যের অন্যান্য শিব মন্দিরের মতোই বাগডোগরার শ্রী শ্রী জংলি বাবা ভোলেনাথ মন্দিরেও ভক্তদের ঢল নামে। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী পুজো দিতে ভোর থেকে ভিড় জমান মন্দির প্রাঙ্গণে।
মন্দির কর্তৃপক্ষের তরফে ভক্তদের শান্তিপূর্ণভাবে পুজোর আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
অন্যদিকে, ভিড় সামাল দিতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে মন্দির চত্বরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।
শ্রাবণের এই পবিত্র দিনে ভক্তদের উপস্থিতিতে মন্দির এলাকা জয় বোলেনাথ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।
