এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের সরকারি বনাঞ্চলে।সোমবার সকালে ফরেস্টে জ্বালানি সংগ্রহ করতে এসে বিষয়টি নজরে আসে স্থানীয় মহিলাদের।ঘটনা চাউর হতেই মেখলিগঞ্জ ব্লকের জামালদহে চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়।জানা গিয়েছে, মৃত ব্যক্তি গত তিনদিন আগে জামালদহে এক আত্মীয়ের বাড়িতে আসেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। আজ সকালে জামালদহ ফরেস্টে সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Posts
লুপ্তপ্রায় কচ্ছপ মোহন রক্ষার দাবিতে ৬ ঘন্টার বানেশ্বর বন্ধ
বিগত এক মাসে প্রায় ৪৩টির ওপর মোহনের মৃত্যু ঘটেছে কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কে দাবি মোহন রক্ষা কমিটির। মোহন রক্ষার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ৬ ঘন্টার বানেশ্বর বন্ধ পালন করল কোচবিহার মোহন রক্ষা কমিটি। কমিটির কর্ণধার তথা কোচবিহার…
শিলিগুড়ি-কোচবিহার রুটে চালু হল দুটি AC বাস, সরকারি ভাড়ায় বিশেষ ছাড়
যাত্রীদের জন্য সুখবর। শিলিগুড়ি – কোচবিহার রুটে এবার আরও স্বাচ্ছন্দ্য যাত্রার সুযোগ। উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার উদ্যোগে চালু হল দুটি আধুনিক এসি বাস পরিষেবা। মঙ্গলবার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
ছট পূজার ঘাটে সাঁকো নির্মাণের কাজের প্রস্তুতি শুরু করল কোচবিহার পৌরসভা
প্রত্যেক বছরের মত এই বছরও ছট পূজাকে কেন্দ্র করে তোর্সা নদীর উত্তর এবং দক্ষিণ পাড় সাঁকোর কাজ শুরু করলো কোচবিহার পৌরসভা।কোচবিহার শহরের কোন দিধিতে ছট পূজোর আয়োজন করা যাবেনা এমনটাই নির্দেশ রয়েছে বলে জানা গিয়েছে।ছট পূজায় ভক্তরা যেন নির্বিঘ্নে ভক্তরা…
