শহরে বাড়ছে অপরাধ, নিরাপত্তার দাবিতে নিউ জলপাইগুড়ি থানায় স্মারকলিপি কংগ্রেসের

শিলিগুড়ি শহরে ক্রমবর্ধমান চুরি, ছিনতাই ও মহিলাদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে কংগ্রেস সরব হল। এদিন নিউ জলপাইগুড়ি (এনজেপি) থানায় স্মারকলিপি জমা দিল এনজেপি টাউন ব্লক কংগ্রেস কমিটি।

কংগ্রেস নেতৃত্ব জানায়, শহরের বিভিন্ন ওয়ার্ডে দুষ্কৃতী কার্যকলাপ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কংগ্রেস নেতাদের দাবি, পুলিশের টহলদারি ও নজরদারির ঘাটতি এই ধরনের অপরাধে উৎসাহ যোগাচ্ছে।

এদিন কংগ্রেস নেতৃত্ব প্রশাসনের উদ্দেশ্যে কয়েকটি দাবিও স্মারকলিপি আকারে তুলে দেয়।