কমানো হলো বাণিজ্যিক গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যেন কিছুটা স্বস্তি মিলল। দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম। এর আগে মে, জুন মাসেও এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল।

১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫৮.৫০ টাকা কমানো হয়েছে। দিল্লিতে, আজ থেকে ১৯ কেজির সিলিন্ডারের খুচরা বিক্রয় মূল্য ১৬৬৫ টাকা হল। কলকাতায় ৫৭ টাকা কমেছে। এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কম দিতে হবে গ্রাহকদের।

তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। তবে আমজনতার পকেটে স্বস্তি আসে নি। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।