হাতি–বাইসনের সঙ্গে সহাবস্থান! ডুয়ার্সের চাটুয়া বনবস্তিতে মানুষ ও বন্যপ্রাণীর অনন্য বোঝাপড়া

উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের জঙ্গলঘেরা পরিবেশে মানুষ ও বন্যপ্রাণীর শান্ত সহাবস্থানের এক ব্যতিক্রমী গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন চাটুয়া বনবস্তিতে। ময়নাগুড়ি ব্লকের এই ছোট্ট বসতিতে প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠেছে জঙ্গলের বাসিন্দারাও।
ডুয়ার্সের বনবস্তি এলাকায় সাধারণত বন্যপ্রাণীর হানার ভয়ে বাসিন্দারা আতঙ্কে থাকেন। কিন্তু চাটুয়া বনবস্তির চিত্র একেবারেই আলাদা। এখানকার মানুষ দীর্ঘদিন ধরেই হাতি, বাইসনসহ বিভিন্ন বন্যপ্রাণীর সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত হয়ে উঠেছেন।
জঙ্গল খুব কাছাকাছি হওয়ায় প্রায়ই গ্রামে ঢুকে পড়ে হাতি বা বাইসনের দল। তবুও গ্রামবাসীদের মধ্যে তেমন আতঙ্ক বা ক্ষোভ দেখা যায় না। বরং সতর্কতা বজায় রেখে তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন।
স্থানীয়দের মতে, জঙ্গল ও বন্যপ্রাণী এই এলাকার স্বাভাবিক অংশ। তাই তাদের সঙ্গে বোঝাপড়া করেই জীবনযাপন করছেন গ্রামবাসীরা।