তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অ্যাকশনে’ সিবিআই

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এখনও জট খোলেনি পুরোপুরি। এবার এই ধর্ষণ খুনের ঘটনা সূত্রেই দু’জনকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, এটি ধর্ষণ নাকি গণধর্ষণের ঘটনা?

সেই সঙ্গেই আরও বেশ কিছু প্রশ্নের উত্তর চান তিনি। সিবিআই আদালতে জানায়, আরজি করের চিকিৎসক পড়ুয়া ধর্ষণের শিকার। তাঁকে গণধর্ষণ করা হয়নি। আগামী ২৩ এপ্রিল হাইকোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে। তার আগে এই ধর্ষণ খুন কাণ্ডে ‘অ্যাকশনে’ সিবিআই।