বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় বাংলা।
এবার এই মামলায় এক তৃণমূল নেতাকে জেরা করল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। ইতিমধ্যেই জামিন পেয়েছেন তিনি। তাঁকে জেরা করে বিভাস অধিকারী নামের এক তৃণমূল নেতার কথা জানতে পেরেছিলেন তদন্তকারীরা।
তাঁর মাধ্যমে অনেককে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এর আগেও বিভাসকে একাধিকবার তলব করেছিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। দফতরে তলব করে জেরা করা হয়। এবার ফের একবার তাঁকে ডাকা হল।
