আবহাওয়ায় রদবদল, শীতের দাপট আর বেশিদিন নয়
উত্তরবঙ্গ থেকেই বদলের ইঙ্গিত। কয়েকদিন ধরেই হাড় কাঁপানো ঠান্ডার আমেজ থাকলেও এবার ধীরে ধীরে চড়তে শুরু করেছে পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর…
