উত্তরবঙ্গের রাজনীতিতে বড় চমক! তৃণমূলে যোগ স্বপ্না বর্মনের

উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় চমক। অর্জুন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব-এর উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নেন তিনি। তৃণমূল নিয়ে…

৭১-এ ইতি! প্র*য়াত বর্ষীয়ান নেতা মুকুল রায়

রাজ্য রাজনীতির এক পরিচিত ও প্রভাবশালী মুখ মুকুল রায় আর নেই। রবিবার গভীর রাতে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই নেতা।…

বাংলাদেশ ইস্যুতে হাওড়া ব্রিজে উত্তেজনা, কড়া নজরে পুলিশ

বাংলাদেশে দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে বুধবার হাওড়া ব্রিজকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। বিজেপির ডাকা কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সেতুর দু’প্রান্তে বাড়তি পুলিশি নজরদারি ছিল। তবে মিছিল এগোনোর চেষ্টা করতেই পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেডের সামনে থমকে যায়…

যাত্রীদের সমস্যা মেটাতে বড় উদ্যোগ মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর গ্রিন লাইনের অন্যতম ব্যস্ত স্টেশন হল সেক্টর ফাইভ। এই স্টেশনটিই হাওড়া ময়দান এবং শিয়ালদহের সঙ্গে সল্টলেক সেক্টর ফাইভের সংযোগ রক্ষা করছে। এবার যাত্রীদের নিত্য যাতায়াতে যাতে কোনোরকম সমস্যা না হয়…

বড় খবর, বাতিল হল একাধিক মেট্রো

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। উৎসবের মুখে ফের ভোগান্তির আশঙ্কা মেট্রো যাত্রীদের। কলকাতা মেট্রোর নতুন রুট বেড়েছে ঠিকই, কিন্তু পুরনো ব্লু লাইনে অব্যাহত সমস্যা। এই পরিস্থিতিতেই এবার ফের দুঃসংবাদ শোনাল মেট্রো কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম স্টেশনেও কমছে মেট্রো…

রিপোর্ট জমা দিতে হবে আগামী মাসের মধ্যে

সম্প্রতি একটি বিষয় নিয়ে চর্চা চলছে বেশ, রাজ্য থেকে দেশ উঠছে একাধিক অভিযোগ। রাজ্যে দিন দিন বাড়ছে পথকুকুরের সংখ্যা, সঙ্গে বাড়ছে কুকুরের কামড়ের ঘটনাও। উদ্বেগজনক এই পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। বিচারপতিদের প্রশ্ন, পথকুকুর নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণ ও…

মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যাবেন না’: শুভেন্দুর মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল

পহেলগামের জঙ্গি হামলার আবহে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর পর্যটনকে স্বাভাবিক করার বার্তা দিচ্ছেন, ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার শুভেন্দু সাংবাদিকদের বলেন, “কাশ্মীরে যেতে হলে জম্মুতে যান। যেখানে মুসলিম জনসংখ্যা…

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ: ‘২০২৯-এ ৮ লক্ষ ভোটে জিতব’

ডায়মন্ড হারবার থেকে আগামী লোকসভা নির্বাচন ২০২৯-এর জন্য বিশাল ব্যবধানে জয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন, এবার তিনি ৮ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জিতবেন। এদিন ডায়মন্ড হারবারের সাতগাছিয়ার শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানে ‘নিঃশব্দ বিপ্লব,২০২৫’…