মেরিকোর সময়সূচি ঘোষণায় থামল শ্রমিক বিক্ষোভ

আলিপুরদুয়ারে মেরিকো পরিচালিত পাঁচটি চা-বাগানের শ্রমিকরা মঙ্গলবার গভীর রাতে তাঁদের ধর্না প্রত্যাহার করেন। বকেয়া মজুরি পরিশোধের লিখিত নিশ্চয়তা পাওয়ার পরই তারা এই সিদ্ধান্ত নেন। সোমবার সন্ধ্যা থেকে শ্রমিকরা ডুয়ার্স-কন্যা জেলা প্রশাসনিক ভবনের পাশে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। তাঁদের দাবি ছিল, বকেয়া…

মাঝরাতে লোকালয়ে দাঁতালের তাণ্ডব

হাড়কাঁপানো শীতের মাঝরাতে দাঁতালের তাণ্ডবে ঘুম উড়ল আলিপুরদুয়ার ১ এর যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার রাতে জলদাপাড়া বনাঞ্চল থেকে একটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়। হাতির হামলায় তছনছ হয়ে গিয়েছে অন্তত ৬টি বাড়ি এবং একটি ধান ভানার মিল। তবে…

আলিপুরদুয়ারে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যের মন্ত্রী, দুয়ারে সরকার শিবিরে ক্ষতিগ্রস্তদের হাতে নথিপত্র প্রদান

সম্প্রতি প্রবল বৃষ্টিপাত ও নদীর জলস্তর বৃদ্ধির ফলে আলিপুরদুয়ার জেলার একাধিক অঞ্চল বন্যা কবলিত হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমারহাট, জলদাপাড়া ও নতুনপাড়া অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী মলয়…

সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বামনডাঙ্গা-খয়েরকাটা, টুন্ডু থেকে সাত গর্ভবতী মহিলার উদ্ধার, ভর্তি হাসপাতালে

কোচবিহার, ৯ অক্টোবর — টানা বৃষ্টিপাত ও নদীর জলস্ফীতির জেরে বামনডাঙ্গা ও খয়েরকাটা সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় ওই অঞ্চলের সঙ্গে মূল শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির জেরে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে চিকিৎসা ও…

সাম্প্রতিক বন্যায় ডুয়ার্সের পর্যটনে বিপুল ক্ষতি, ক্ষতিপূরণে কেন্দ্রীয় সহায়তার দাবি

আলিপুরদুয়ার, ৯ অক্টোবর — ডুয়ার্স অঞ্চলে সাম্প্রতিক বন্যার জেরে পর্যটন শিল্পে বিপুল ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। সরকারি ও বেসরকারি সূত্রে জানা গেছে, এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ অন্তত ৪০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে জরুরি আর্থিক…

ফালাকাটার আকাশপথে ‘রেড অ্যালার্ট’ জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর

ফালাকাটার আকাশপথে ‘রেড অ্যালার্ট’ জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিন একটি নির্দিষ্ট উচ্চতার নীচে ফালাকাটার আকাশে উড়তে পারবে না বিমান, হেলিকপ্টার-সহ কোনও আকাশযান। জানা গিয়েছে, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে ফালাকাটায় ড্রোনের মাধ্যমে ‘জিআই ম্যাপ…