বৃহস্পতিবার রাজগঞ্জের ফুলবাড়ি এলাকায় তিস্তা ক্যানেল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে গাজলডোবা যাওয়ার পথে ছোবাভিটা এলাকার তিস্তা ক্যানেলে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহটি গাজলডোবার দিক থেকে ভেসে আসছিল ফুলবাড়ির দিকে।
ঘটনার খবর পৌঁছাতেই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। মৃতদেহটি পুরুষের বলে প্রাথমিকভাবে অনুমান।
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এই মৃতদেহ ক্যানেলে এলো, এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি অন্য কিছু – তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
