হা*মলায় আহ*ত বিজেপি সাংসদ খগেন মুর্মু, হাসপাতালে শুয়ে জানালেন নৃ*শংস পরিকল্পনার কথা

জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় প্রাকৃতিক দুর্যোগ পরিদর্শনের সময় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় খগেন মুর্মু গুরুতর আহত হয়েছে। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানিয়েছে, হামলাকারীরা তাঁর প্রাণনাশের ছক কষেছিল।

হাসপাতালে শুয়ে খগেন মুর্মু সাংবাদিকদের বলেন, “সেদিন আমাকে মেরেই ফেলত। হঠাৎ করে তেড়ে এসে বাটাম দিয়ে আঘাত করল।” তাঁর চোখের নিচের হাড় ভেঙে গেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।