শিলিগুড়িতে অটো ও টোটো চালকদের হা*তাহাতি, গু*রুতর আ*হত অটোচালক

শালুগাড়া থেকে ফেরার পথে শিলিগুড়ি শহরের বিধান রোডে গোষ্ঠ পাল মূর্তির কাছে অটো ও টোটো চালকের মধ্যে বচসা ঘিরে হাতাহাতি। ঘটনায় গুরুতর জখম হন এক অটোচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শালুগাড়া দিক থেকে আসার সময় গোষ্ঠ পাল মূর্তির কাছে যাত্রী নিয়ে অটোচালক ও টোটো চালকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয়। ঘটনায় এক অটোচালক গুরুতর আহত হন। পরিস্থিতি দেখে ছুটে আসেন ট্রাফিক বিভাগের পুলিশ ও রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ। পুলিশ অভিযুক্ত টোটো চালককে আটক করে ও ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পুরো ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।