বড়সড় অপরাধ সংগঠনের আগেই পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতি সূর্য রায়। এনজেপি সংলগ্ন শান্তিপাড়ার বাসিন্দা এই যুবককে দেশি পিস্তল ও তাজা কার্তুজসহ গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোড়বাজার এলাকায় একটি দেশি পিস্তল নিয়ে অসৎ উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল সূর্য রায়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। তল্লাশিতে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ।
পুলিশ সূত্র আরো খবর, পুলিশি তদন্তে উঠে এসেছে, সূর্য রায় একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত। শিলিগুড়ি সহ আশেপাশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
