কিছুদিন ধরেই প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন খবরের শিরোনামে। তবে তার নামের সাথে বচ্চন পদবী আর কতদিন থাকবে সেই সেটাই কিন্তু চর্চার মূল কেন্দ্রবিন্দু। গত কয়েক মাসে অভিষেক এবং ঐশ্বর্যর সম্পর্কে যে চির ধরেছে তা নিয়ে বহু প্রমাণ সামনে এসেছে। সে জল্পনা গাঢ় হল আরো এক ঘটনা সামনে আসায়।
কী সেই ঘটনা? ঐশ্বর্য বিয়ের সময় একটি ৪৫ লক্ষের মঙ্গলসূত্র পেয়েছিলেন শ্বশুরবাড়ি থেকে। সেটি তিনি বিক্রি করে ফেলেছেন, এবং তার পরিবর্তে সমনকশার একটি ছোট মঙ্গলসূত্র তৈরি করেছেন। এবং মাঝে মাঝে সে মঙ্গলসূত্র তার গলায় দেখা গেলেও, বেশিরভাগ সময়ই সেটি তার সাথে থাকে না। এখানেই উঠছে প্রশ্ন। বিয়ের মঙ্গলসূত্র যার সাথে জড়িয়ে থাকে অনেক আবেগ, স্মৃতি এবং বিয়ের স্বীকৃতি। সেটাই বেঁচে ফেললেন সুন্দরী? নেপথ্যে কি অভাব?; নাকি বিবাহ বিচ্ছেদ তার কারণ! এখনো সত্য সামনে আসেনি, ঐশ্বর্য এই বিষয়ে মুখ খোলেননি।

You must be logged in to post a comment.